মোবাইল ফটোগ্রাফিতে গ্র্যান্ড উইনার আমির

১৮ নভেম্বর, ২০২৪ ০১:৪৫  

গত ১৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় রিয়েলমি’র ‘আনলিশ ইওর ক্রিয়েটিভিটি-ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’। প্রতিযোগিতায়  তিন হাজারের বেশি অংশগ্রহণকারী জমা দেন ১৪ হাজারের বেশি ছবি।

বাছাই প্রক্রিয়ার পর, গত ৭ নভেম্বর ৫০টি সেরা ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই ছবিগুলোর মধ্য থেকে গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়ে একটি রিয়েলমি ১২ স্মার্টফোন জিতেছেন মুহাম্মদ আমির প্রথম রানার-আপ হয়েছেন শামস নাঈম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন কিশোরেশ ভট্টাচার্য।

এছাড়াও অনন্য কাজের বিশেষ স্বীকৃতি পান সুস্মিত দাস এবং তাজউদ্দিন আহমেদ আজম। মোবাইল ফোনে অর্থপূর্ণ স্টোরি বেইজড ছবি ধারণ করে পুরস্কৃত হন মোবি-ছবিয়াল।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নলেজ গ্যালারিতে গত ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে  পুরস্কার তুলে দেওয়া হয়।

রবিবার রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য পরিচিত খ্যাতিমান ফটোগ্রাফার জয় কে রায় চৌধুরী এবং লাইফস্টাইল ও ডকুমেন্টারির কাজে বিশেষভাবে পারদর্শী তাহনান ফেরদৌস। এছাড়াও কিউরেটর হিসেবে সেরা ছবি নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছেন স্ট্রিট ও ট্রাভেল ফটোগ্রাফিতে দক্ষ রাকিব হাসান সুমন এবং এহসানুল সিদ্দিকী অরণ্য।